চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণায় স্টিভ জবস-জুকারবার্গ-বিল গেটসের সাফল্যের রহস্য উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৫
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

স্টিভ জবস, বিল গেটস ও মার্ক জুকারবার্গ। তিনজনই প্রযুক্তি জগতের কিংবদন্তি। তাদের সৃষ্ট অ্যাপল, মাইক্রোসফট ও ফেসবুক বদলে দিয়েছে বিশ্বকে। এবার গবেষকরা দাবি করেছেন, এই সাফল্য কেবল নেতৃত্ব, কৌশল ও যোগাযোগ দক্ষতার ফল নয়। এদের এক অদ্ভুত মিলও রয়েছে, যেটি হতে পারে তাদের উদ্ভাবনী শক্তির মূল।

এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ‘জার্নাল অফ বিহেভিওরাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফাইন্যান্স’ এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এই তিনজনই বাম-হাতি, আর সেটিই হতে পারে তাদের উদ্ভাবনী এবং প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের পেছনের গোপন শক্তি। ডোনাল্ড জি. কস্টেলো কলেজ অফ বিজনেসের গবেষকরা ১,০০০ এর বেশি সিইও’র ওপর একটি বিস্তৃত গবেষণা চালিয়ে এই ফলাফল পেয়েছেন।

গবেষণার সহ-লেখক অধ্যাপক লং চেন বলেন, সিইও-দের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের পারিবারিক অভিজ্ঞতা, জেনেটিক্স, শিক্ষা এবং ক্যারিয়ারের ওপর নির্ভরশীল। এই প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে কোন হাতটি প্রাধান্য পায়, সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে।

গবেষণায় দেখা যায়, ৯১.৪ শতাংশ সিইও ডান-হাতি হলেও, মাত্র ৭.৯ শতাংশ বাম-হাতি সিইওর অধীনে থাকা কোম্পানিগুলোই তুলনামূলকভাবে বেশি পেটেন্ট ও উদ্ভাবনী সাফল্য অর্জন করেছে। এমনকি দেখা গেছে, যে কোম্পানিগুলো ডান-হাতি সিইও থেকে বাম-হাতি সিইও-তে রূপান্তর ঘটিয়েছে, তারা পেটেন্ট এবং উদ্ভাবনী উদ্ধৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে।

গবেষকেরা সিইওদের হাতের ব্যবহার নির্ধারণে তাদের ছবি, ভিডিও এবং দৈনন্দিন কার্যকলাপ—যেমন লেখা, খাওয়া, বা ঘড়ি পরার মতো বিষয় বিশ্লেষণ করেছেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হয়েছেন। আরও চমকপ্রদ তথ্য হলো, বাম-হাতি সিইওদের নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে বেশি বিদেশি কর্মী নিয়োগ করে, যাদের উদ্ভাবনী ফলাফল দেশীয় কর্মীদের তুলনায় বেশি।

গবেষকদের মতে, এটি ইঙ্গিত দেয় যে বাম-হাতি সিইওরা আরও মুক্তমনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করেন, যা নতুন ভাবনা ও পণ্য তৈরিতে সহায়ক হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গবেষণাবিল গেটসমার্ক জুকারবার্গস্টিভ জবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT