শিক্ষা

পাঁচ হাজার শিক্ষার্থী বিনামূল্যে পাবে দক্ষতা বৃদ্ধির সুযোগ

Bright skills logo with target and hand, skills development and training focus. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির জন্য দক্ষতা উন্নয়নের জন্য ব্রাইট স্কিলসের লোগো ও লক্ষ্যবস্তুর সাথে হাত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সারাদেশের নবম থেকে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদেরকে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে চমকপ্রদ এক উদ্যোগ গ্রহণ করেছে ব্রাইট স্কিলস। নভেম্বর মাস জুড়ে পাঁচ হাজার মানু্ষকে বিনামূল্যে আইসিটি শিক্ষা প্রদান করছে দেশের সবচেয়ে অগ্রসরমান এই ই-লার্নিং প্রতিষ্ঠান।

সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ (fb/brightskillsofficial) ও অফিশিয়াল ওয়েবসাইট(www.brightskills.com)-এ প্রদত্ত একটি নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন করলে, নির্বাচিত শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে ব্রাইট স্কিলস-এর পাঁচটি মাস্টারকোর্সের মধ্যে যে কোন একটি কোর্স করার সুযোগ।

কোর্সসমূহ হলো- মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ফেসবুক মার্কেটিং, অ্যাডবি ফটোশপ ও স্পোকেন ইংলিশ। অনলাইনে কোর্স শেষে, সনদপত্র প্রদান করা হবে শিক্ষার্থীদেরকে।

লক্ষ্য হোক দক্ষ হওয়া- এই দীক্ষাকে ধারণ করে চলতি বছরের সূচনালগ্নে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। একে একে দুর্দান্ত সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাইট স্কিলস। দেশ সেরা মেন্টর এবং প্রশিক্ষকগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উন্নততর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি কোর্সকে জীবন্ত করে তোলার বিষয়টি সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরের প্রতিযোগিতা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর নলেজ পার্টনার হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আইসিটি শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করায় সকলের ভূয়সী প্রশংসা অর্জন করতে পেরেছে এই ই-লার্নিং প্রতিষ্ঠান।

ব্রাইট স্কিলস-এর ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরবর্তী ধাপ স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে সারা বাংলাদেশের সকল স্তরের মানুষকে আইসিটি শিক্ষায় উদ্দীপ্ত করাই হচ্ছে নভেম্বর মাস জুড়ে বিনামূল্যে আইসিটি শিক্ষা প্রদান করার এই উদ্যোগটির মূল লক্ষ্য।

বিষয়:দক্ষতা বৃদ্ধি বাংলাদেশ শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…