ফেনীর শিক্ষা প্রতিষ্ঠান দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানকে পুনর্বহালের দাবিতে ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৫ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে তারা। পরে বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরনবী দুলাল প্রধান শিক্ষককে পুনর্বহালের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দের জের ধরে প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান অনাত্র চলে গেছেন বলে জানা গেছে।
ম্যানেজিং কমিটির সভাপতি নুরনবী দুলাল বলেন, প্রধান শিক্ষককে পুনর্বহাল করার জন্য আলোচনা চলছে। উনি এখানে থাকবেন বলে জানিয়েছেন। তবে ওখান থেকে ফিরে আসতে সময় লাগবে।








