প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বৈষম্যমূলক দাবি করে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সব বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চায় তারা। সেসময় বোর্ডের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।







