চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রবিউল হক রবিরবিউল হক রবি
৪:৪৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ কার্যক্রমের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সচেতন জনতা।

বুধবার ৪ ডিসেম্বর দুপুরে ফেনী জেলা ছাত্র জনতার আয়োজনে ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় কঠোর নিরাপত্তাসহ সতর্ক অবস্থানে ছিল বিজিবি এবং পুলিশ সদস্যরা। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ, মুহাইমিন তাজিমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেয়া হবে না।
স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে।

তারা আরও বলেন, কোনোভাবেই ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশে ইসকন নিষিদ্ধ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এর
দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে শহীদ, আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলোনিয়া স্থলবন্দরের ওপারে ৫০ থেকে ৬০ জন ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তারা ইসকনের পক্ষে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এছাড়া বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ, ভারতীয় পণ্য ও বিদ্যুৎ রপ্তানি বন্ধের দাবিতে স্লোগান দেন। এ সময় ভারতের নো ম্যানস ল্যান্ড অংশে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় আধা ঘণ্টা নানা স্লোগান দেয়। পরে বিএসএফ সদস্যরা তাদের সরিয়ে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীবিক্ষোভ-মিছিলভারতশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-মালয়েশিয়ার ৩৩ বিষয়ে যৌথ বিবৃতি, ৯ খাতে সহযোগিতা জোরদারে সম্মতি

জুন ২২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

জুন ২২, ২০২৬

নৃশংস হামলার শিকার পঙ্কজ ত্রিপাঠির ভাই

জুন ২২, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

জুন ২২, ২০২৬

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর ভাসমান মরদেহ

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT