বাংলাদেশ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছে, নিরাপত্তা ও মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছে, মিডিয়া ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ৯ দফা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা।

সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা চারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং  সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ী ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেইটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা।

বিষয়:আন্দোলনরত শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…