আদালত

জুলাই অভ্যুত্থান চলাকালীন ‘সকল তথ্য’ সংরক্ষণে ট্রাইব্যুনালের নির্দেশ

সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতি ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতি ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কাছে থাকা সকল তথ্য (ডাটা) আলাদাভাবে অক্ষুন্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে তদন্ত কাজে সহযোগিতা করতে দেশের সকল মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, দৈনিক কালবেলা পত্রিকায় ৭৫ জনের সম্পদ বিবরনী ট্রাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে উল্লেখ করে আজ একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসংক্রান্ত কোন আদেশ ট্রাইব্যুনাল থেকে দেয়া হয়নি উল্লেখ করে সংবাদটির প্রতিবেদক আলী ইব্রাহিমকে এবিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২০ জানুয়ারি হাজির হতে স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এসব আদেশ দেন। আদেশের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিক জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যে কোন ব্যক্তি, কর্তৃপক্ষকে ডাকতে ও যে কোন ডকুমেন্টস চাইতে পারার আইনী এখতিয়ার রাখেন। এসময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিটিআরসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…