প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় রাজধানীর শিক্ষাভবন মোড় অবরোধ করেছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার ৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে শিক্ষাভবন মোড় অবরোধ করে আন্দোলনে করেন তারা।
এর ফলে সচিবালয় থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি নেই। এতে অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী। এ কারণে শীঘ্রই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করার দাবি জানান তারা।







