চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সায়েন্সল্যাব-নীলক্ষেত থেকে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
সড়ক অবরোধের কারণে ঢাকায় যানজট ও শিক্ষার্থীদের আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন।

আজ রোববার  সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নেন তারা। পরে সায়েন্সল্যাব ও নীলক্ষেত সড়কে যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় যানজট তৈরি হয়েছে।

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, কোনো ধরনের হামলা-মামলার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন থামানো যাবে না। আমরা কোটার মধ্যে যে বৈষম্যে তৈরি করা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে।

Banglabid

নাজমুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলমান আন্দোলনের পরবর্তী যেই কর্মসূচি ঘোষণা করা হবে আমরা সেই অনুযায়ী আগামীকাল কর্মসূচি পালন করবো। সারাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হবে।

এদিন বিকেল পৌনে ৬টায় রাজধানীর বাংলামোটর অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ-নীলক্ষেতের পর বাংলামোটর মোড় অবরোধ করেন তারা। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাহবাগ অবরোধের পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তাও অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

এরআগে রোববার দুপুর ২টায় প্রথমে ঢাকা কলেজের কোটাবিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

Reneta

এর কিছু সময় পরেই বিকাল ৩টায় ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন কোটাবিরোধী আন্দোলনের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের একটি অংশ চানখারপুল মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উঠার ও নামার র‍্যাম বন্ধ করে দেয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা বিরোধী আন্দোলননীলক্ষেতসায়েন্সল্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাব পরিচয় দেওয়া ডাকাত দলের নারী সদস্য গ্রেপ্তার

পরবর্তী

ভরিতে ১ হাজার ৬০৯ টাকা বাড়লো স্বর্ণের দাম

পরবর্তী
বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকারের প্রদর্শনী, বাংলার স্বর্ণশিল্পের ঐতিহ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরিতে ১ হাজার ৬০৯ টাকা বাড়লো স্বর্ণের দাম

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, প্রতিপক্ষের ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় ভারতের

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT