বাংলাদেশ

বিটিভির সম্প্রচার বন্ধ

বিটিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে অগ্নিসংযোগ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে অগ্নিসংযোগ ও বিক্ষোভের ছবি, যেখানে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে অগিকাণ্ডের ঘটনার পর রাষ্ট্রায়ত্ত চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় এই আগুন লাগার ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর বন্ধ বিটিভির সম্প্রচার। এর আগে, অগিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে বিটিভির ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’

বিষয়:কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন বিটিভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…