চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মাসুমের কবর জিয়ারত করে কুমিল্লায় এনসিপির পদযাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
NCP logo with Bengali text and a flag at a protest rally scene. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় আজ বুধবার (২৩ জুলাই) পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা সড়ক ধরে এগিয়ে এসে শহীদ মাসুমের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে। এরপর নগরীর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু করবেন অংশগ্রহণকারীরা।

Banglabid

পথচলায় পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন্স, জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর ও লিবার্টি চত্বর পেরিয়ে কুমিল্লা টাউন হলে গিয়ে শেষ হবে। টাউন হলে একটি জনসভাও অনুষ্ঠিত হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন।

এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলের আরও নেতাকর্মীরা।

Reneta

এনসিপি জানিয়েছে, এই পদযাত্রার মাধ্যমে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিকুমিল্লাজাতীয় নাগরিক পার্টিপদযাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমান বিধ্বস্তের ঘটনায় বোনের পরে শিশু নাফির মৃত্যু

পরবর্তী

আবারও বেড়েছে স্বর্ণের দাম

পরবর্তী
বাজারে স্বর্ণের অলংকারের বিশাল সংগ্রহ দেখাচ্ছে দোকান. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বেড়েছে স্বর্ণের দাম

ইংল্যান্ড নারী ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT