বাংলাদেশ

বিশেষ ট্রেনে ঢাকায় আসছে বিভিন্ন অঞ্চলের ছাত্র-জনতা

ঢাকায় আসছে বিশেষ ট্রেনে বিভিন্ন অঞ্চলের ছাত্র-জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ ট্রেনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ছাত্র-জনতা ঢাকায় আসছে, ব্যাপক জনসমাগম ও উত্তেজনা দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনা-নেওয়ার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

মঙ্গলবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাড়া করা সেই বিশেষ ট্রেনে করে ঢাকা আসছেন ছাত্র-জনতা।

এরইমধ্যে রংপুর থেকে ট্রেনে করে ঢাকায় এসেছেন জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।

এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন ঢাকার পথে রয়েছে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে ৩৬ জুলাই বর্ষপূর্তি এবং প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

বিষয়:ছাত্রজনতা জুলাই গণঅভ্যুত্থান জুলাই ঘোষণাপত্র পাঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…