চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সুমন রায় সুমন রায়
৫:৫৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
জনপদ, নরসিংদী
A A
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সকাল ৬টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় প্রধান শিক্ষককে অপসারণ না করা হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার ২৫ জানুয়ারি একই দাবিতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী তুলে নিয়ে বাড়ী ফিরে যান।

গতকাল রোববার সকাল ১১টা থেকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে একটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা।

Banglabid

অভিযোগ পাওয়ার পর নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসক। সেই সাথে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন তিনি।

শিক্ষার্থীদের সকল অভিযোগ অস্বীকার করে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমি এই ব্যাপারে অসহায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে যা সিদ্ধান্ত নিবেন আমি তাই মেনে নিব।

এদিকে বিকেল পৌনে ৩টার দিকে বিদ্যালয় পরিদর্শনে আসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-ঢাকা অঞ্চল, ঢাকার উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক ও নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম। এএসএম আব্দুল খালেক জানান, শিক্ষার্থীদের আন্দোলনসহ সকল বিষয়ে আমরা আলাপ আলোচনা করে বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো। নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম জানান, জেলা প্রশাসকের গঠন করা তদন্ত কমিটির তদন্ত শুরু হবে বুধবার থেকে। তদন্ত শেষে আমরা প্রতিবেদন জমা দিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাস বর্জন শিক্ষার্থীদেরনরসিংদীনরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়প্রধান শিক্ষকশিক্ষার্থীসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT