চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:৪৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায়। তার পিতার নাম মো. রেজাউল করিম।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা করিম। এসময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর জখম হন আফসানা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। পরে সেখানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমি এ মুহূর্তে সাভারের এনাম মেডিকেলে আসছি। ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মৃত্যুর বিষয়টি বলতে পারবো।

তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

Reneta

এদিকে আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশা চালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রীর মৃত্যুজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রিকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT