চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাডেল চালিতদের রিটে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:২৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

Banglabid

আদেশের বিষয়ে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে। সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিকশারিক্সাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসামরিক বিমান চলাচল নীতিমালা সংশোধন হচ্ছে

পরবর্তী

বেওয়ারিশ শহীদদের শনাক্তে সরকারের পদক্ষেপ জানতে মন্ত্রণালয়ে সাংবাদিকদের চিঠি

পরবর্তী
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেওয়ারিশ শহীদদের শনাক্তে সরকারের পদক্ষেপ জানতে মন্ত্রণালয়ে সাংবাদিকদের চিঠি

জনপ্রিয় গায়ক রণবীরের পারফরম্যান্সের ছবি, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের কাণ্ডে বিরক্ত নেটপাড়া!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT