‘ছাত্রশিবির কৌশল অবলম্বন করেছে, আপনারাও কৌশল করে দেশকে ভালো কিছু দিন’

একজন যুবক, হালকা প্যাজামা পরা, শান্ত ও আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ, চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে ছাত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি একথা বলেন।
তিনি জানান, প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রাথমিক মুক্তি মিলেছে।
ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সকল ব্যক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশে থাকবো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






