রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে সুনামি আঘাত হেনেছে। রাশিয়ায় এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। তীব্র মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে জাপানের হোক্কাইডো, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপসহ আলাস্কাতেও। জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ একাধিক দেশে আগেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিলো।







