বাংলাদেশ

ভূমিকম্প: খিলগাঁওয়ে ইট পড়ে আহত ১

খিলগাঁওয়ে ইট পড়ে আহত একজনের ছবি, আহত ব্যক্তির পাশে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ইট ছিটকে পাশের দোতলা ভবনের ওপর পড়ে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় অনেকেই বিভিন্ন ভবন থেকে ছুটে রাস্তায় নেমে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

বিষয়:খিলগাঁও ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…