আন্তর্জাতিক

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সতর্কতা সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিসমোগ্রাফে শক্তিশালী ভূমিকম্পের সংকেত এবং সুনামি সতর্কতা চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের পশ্চিম সীমান্তের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সোমবার (২২ জানুয়ারি) রাত ১১ টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ে অঞ্চলে পৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চীনের পাশাপাশি ভূমিকম্পটি ভারতের দিল্লি ও আশেপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

বিষয়:৭ মাত্রা চীন শক্তিশালী ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…