বাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

বজ্রঝড়ের সময় ঝোপঝাড় ও গাছপালা দুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের সময় বাতাসে দুলছে গাছপালা ও ঝোপঝাড়, আকাশ অন্ধকার, ঝড়ের পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার ২৬ অক্টোবর আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, দুপুর ১ টার মধ্যে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি ও নোয়াখালি অঞ্চল এর উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড় বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…