চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল চলছে

আল আমিন খানআল আমিন খান
১২:৪৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের আসন বিলুপ্তির প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ২য় দফার ৪৮ ঘন্টা হরতালের শেষ দিন আজ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সর্বাত্মক হরতাল চলছে।

জেলা সদরসহ ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ১৪০টি পয়েন্টে দড়ি, জাল, গাছ, গাড়ী ও বালুর ট্রাক দিয়ে বেরিকেড দিয়ে শান্তিপূর্ণ এ হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সড়ক পথে যান চলাচল। সড়ক পথে বন্দর, ইপিজেড ও শিল্পকলকারখানার পণ্য পরিবহণ হচ্ছে না।

বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি-বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারাদেশের সাথে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে হরতালের ফলে জেলার বিভিন্ন মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হরতালের সমর্থনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি অফিসে তালা দিয়েছে আন্দোলনকারীরা। এতে স্থবির হয়ে পড়েছে সরকারি সকল দপ্তর।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম জানান, আজও চলছে দ্বিতীয় দফার টানা ৪৮ ঘন্টার হরতাল। এরপর শুক্রবার সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দরা বসে এ দাবী আদায়ের ক্ষেত্রে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাগেরহাটহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT