রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে হয়েছে।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অবিলম্বে পোষ্য কোটা পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।








