চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ ইউনিট প্রধানদের কর্মস্থল ছাড়ায় কড়াকড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে—কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন, যা শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ছুটি কিংবা অন্য যে কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর পূর্বানুমতি নিতে হবে।

এই নির্দেশনা ডিএমপি কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, এসবি, পুলিশের সব ইউনিট প্রধান, সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিট প্রধানদের দায়িত্বশীল উপস্থিতি নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হওয়ায় নির্বাচনের আগ পর্যন্ত পুলিশের সব ইউনিট প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

Reneta

পুলিশ সদর দপ্তরের আশা, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কড়াকড়ি নির্দেশনা জারিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পুলিশ সদর দপ্তর
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT