জনপদ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, চারজন ব্যক্তি উপস্থিত, পেছনে সবুজ গাছপালা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব বাজারের সাথে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুরে দু’দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সরকারী খরচ কমিয়ে আনাসহ খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়:টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…