চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনের নামে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A

ছাত্র আন্দোলনের নামে যারা নাশকতা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। তিনি বলেছেন, এরমধ্যে নাশকতায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিজি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশদ্রোহী, বিভিন্ন স্বার্থান্বেসী মহল এসব নাশকতা চালিয়েছে। তারা প্রকৃত অর্থে ছাত্র নয়। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, নাশকতাকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর, ভবন ও যানবাহনে অগ্নিসংযোগ, থানায় হামলা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে। তাদের হামলায় র‌্যাবের শতাধিক সদস্য আহত হয়েছেন। এসব হামলায় বেশকয়েকজন র‌্যাব সদস্য গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সমীর বড়ুয়া নামে এক কনস্টেবলের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

র‌্যাব প্রধান বলেন, আন্দোলনকারীরা মানব ঢাল হিসেবে ৭ থেকে ১০ বছরের শিশুদের সামনে রেখে পিকেটিং করেছে, এজন্য আমরা তাদের বিরুদ্ধে এ্যাকশনে যেতে পারিনি। পরবর্তীতে হেলিকপ্টারে করে আমরা তাদের অবস্থান পর্যবেক্ষণ করেছি। নন লিথিয়াম উইপেন এবং টিয়ার সেল ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস বলেন, সোমবার রাতে রাজধানীর নদ্দা ও ভাটারা এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে নাশকতায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

Reneta

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সজল মিয়া, ফয়সাল আহমেদ রকি, আরিফুল ইসলাম ও তারেক হোসেন। এর মধ্যে গ্রেপ্তারকৃত তারেক সাধারণ ছাত্র গণঅধিকার পরিষদের ২০১৮ সালের কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এনে এসব নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে বলেও জানান তিনি।

এসব টাকা দিয়ে তারেকের নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, মেট্রোরেল, কাজিপাড়া ও মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন, রামপুরা ও বাড্ডাসহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলের এক শীর্ষ নেতার সাথে গ্রেপ্তারকৃতদের সরাসরি যোগাযোগ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনকোটা আন্দোলনে রাজনীতিছাত্র আন্দোলনর‌্যাবর‌্যাব ডিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে বাংলাদেশজুড়ে নানা আয়োজনের ঘোষণা

জুন ২৩, ২০২৬

প্রস্তাবিত বাজেটে নিম্নস্তরের তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু কার্যক্রমে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ বছর বয়সে ডেলিভারি বয়: এখন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড কুনাল শাহ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT