স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে, ভবিষ্যতে যেন করতে না পারে সেটা পুলিশকে বলা হয়েছে। এক্ষেত্রে পুলিশের কোন নিষ্ক্রিয়তা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার।






