চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে শিহরণ জাগাচ্ছে শ্রদ্ধা-রাজকুমারের ‘স্ত্রী ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
বিনোদন
A A
শ্রদ্ধা ও রাজকুমারের 'স্ত্রী ২' টিজারে শিহরণ জাগাচ্ছে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে আসত সে, একবার পিছন ফিরে তাকালেই বিপদ। চান্দেরি গ্রামের একটাই আতঙ্ক, আর সে হলো ‘স্ত্রী’। ২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল ব্লকবাস্টার এই ছবিটি। এবার সেই সিনেমারই সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক অমর কৌশিক।

সদ্য প্রকাশ্যে আসা ‘স্ত্রী ২’র টিজারের মাধ্যমে আবারও সিলভার স্ক্রিনে শিহরণ জাগানোর আভাস দিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠিরা। একটি লোকশ্রুতির উপর নির্ভর করে ‘স্ত্রী’ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়। কিন্তু কী সেই গল্প?

মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামে এক তরুণীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে একা কোন পুরুষকে দেখলে ডাকতে থাকে সে। পিছনে ঘুরলেই বিপত্তি। গায়েব করে দেওয়া হয় পুরুষকে। পড়ে থাকে শুধু তার পোশাক। এই কাহিনিকে হাসির পাশাপাশি কমেডির মোড়কেও সাজিয়েছিলেন পরিচালক অমর কৌশিক।

Banglabid

অমরের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’ ছবির টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা যাচ্ছে। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান।

২০২২ সালে অমর কৌশিকের ‘ভেড়িয়া’ ছবিতে অভিনয় করেছিলেন বরুণ। সেখানে যেমন জনা হিসেবে অভিষেক এন্ট্রি নিয়েছিলেন। তেমনই বরুণকে এই সিনেমায় আবারও ‘ভেড়িয়া’ ওরফে ভাস্কর শর্মা হিসেবে দেখা যাবে।এছাড়াও ছবির একটি আইটেম গানে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

শুরুতে ৩০ আগস্ট ‘ ছবির মুক্তির দিন হিসেবে ধার্য করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে দেওয়া হয়। ‘স্ত্রী ২’র নতুন মুক্তির তারিখ ১৫ আগস্ট। সেদিনই আবার নিখিল আডবাণী পরিচালিত ‘বেদা’র মুক্তি পাওয়ার কথা। –বলিউড হাঙ্গামা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর কৌশিকরাজকুমার রাওশ্রদ্ধা কাপুরসিক্যুয়েলস্ত্রী ২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

পরবর্তী

তারপর আর সেমির জন্য খেলেনি বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

তারপর আর সেমির জন্য খেলেনি বাংলাদেশ

পরীমনি জামিনে মুক্তি পেয়ে আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন পরীমনি

সর্বশেষ

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ আসিফ আলি জারদারির

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT