চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক প্রশংসায় ভাসছে ‘স্ত্রী টু’, কাঁপাচ্ছে বক্স অফিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
বিনোদন
A A
অ্যাংগ্যাজুলার বিদ্যুৎ শক্তির সঙ্গে নারীর দৃঢ়তা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেয়েছে হরর কমেডি এ সিনেমার সিকুয়েল ‘স্ত্রী টু’। মুক্তি পেয়েই হইচই ফেলে দিল এই ছবি।

ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন ৪০ কোটি রুপির বেশি আয় করবে ছবিটি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাচনিল্কের সূত্রে জানা গেছে, ‘স্ত্রী টু’ বক্স অফিসে ইতোমধ্যেই ২৩ কোটি রুপি আয় করে ফেলেছে। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ছবিটি সোমবার পর্যন্ত ছবিটি ভালো ব্যবসা করবে। সোমবার ভারতে রক্ষা বন্ধনের ছুটি আছে।

প্রথম ছবিটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই দ্বিতীয় ছবির শুরু। চান্দেরির মানুষ এবার শ্রদ্ধার সাথে একজোট হয়, ‘সরকাটা’ নামের আরেক ভূতের সাথে লড়ার জন্য।

Banglabid

ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসে ভক্তরা ইতিবাচক রিভিউ দিচ্ছেন সামাজিক মাধ্যমে। অক্ষয় কুমারের ক্যামিও দেখেও চমকে গেছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘অক্ষয় কুমার হলেন হরর কমেডি ইউনিভার্সের থানোস।’

এক ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন, ‘স্ত্রী টু’ দেখলাম। বহুদিন পর পুরো সিনেমা উপভোগ করলাম। পুরো সিনেমা হল থেকে হাসির শব্দ ভেসে আসছিল।’

‘স্ত্রী টু’ ছবিতে ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে তামান্না ভাটিয়াকেও।

Reneta

আজ আরও দুটি ছবি মুক্তি পেয়েছে ভারতে। একটি জন আব্রাহামের ‘ভেদা’ এবং অপরটি অক্ষয় কুমারের ‘খেল খেল মে।’ কিন্তু শ্রদ্ধার ছবির দাপটের কাছে ফিকে হয়ে গেছে সেগুলো। ‘‘স্ত্রী টু’’ নিয়ে দর্শক উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে আগামী দুই তিনদিনের মধ্যেই ছবিটি ১০০ কোটির গণ্ডি পার করে ফেলবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রদ্ধা কাপুরস্ত্রী টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধে ‘না’ বলে দিল ভারত

পরবর্তী

সরকারে কে আছে তারচেয়ে বাংলাদেশকে গুরুত্ব দেবে জাপান

পরবর্তী
জনপ্রিয় বক্তা একটি পত্রিকা সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারে কে আছে তারচেয়ে বাংলাদেশকে গুরুত্ব দেবে জাপান

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সরকারি লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান পরিস্থিতিতে জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ নির্দেশনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT