চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরব সাফল্যের গল্পে অদম্য বাংলাদেশ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১১:৫৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজউইক-এর প্রতিবেদনের অংশ বিশেষ

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজউইক-এর প্রতিবেদনের অংশ বিশেষ

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজউইকের সর্বশেষ সংস্করণে বাংলাদেশের দারিদ্র্য নিরসনে সাফল্য নিয়ে একটি বিশেষ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়: সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়। যা শেষ নয় সবে শুরু মাত্র।

বাংলাদেশের এ সাফল্যকে ‘নীরব সাফল্যের গল্প’- বলে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে  বলা হয়েছে: ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। যেখানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ ছিলো। সেখান থেকে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে একটি মডেল দেশ হিসেবে ঘোষণা করেছে। আর এসব কিছু সম্ভব হয়েছে গণতান্ত্রিক স্থিতিশীলতা বিদ্যামান থাকার পাশাপাশি মানবাধিকার এবং পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ থাকার কারণে।

বাংলাদেশের সাফল্য তুলে ধরতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে: ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ ক্রমবর্ধমান জিডিপি প্রবৃদ্ধি অর্জনের সফলতা দেখিয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ২৫ মিলিয়নের বেশি মানুষকে দারিদ্র্যের কষাঘাত থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। গতবছর জাতিসংঘ ঘোষণা করেছে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এমন সাফল্য বিশ্বের মুষ্টিমেয় কয়েকটি দেশই দেখাতে সক্ষম হয়েছে।

বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ‘উন্নত দেশ’-এ পরিণত করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবকাঠামো খাতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উন্নতি তুলে ধরা হয়েছে নিউজউইকের এই প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশ সরকার সেখানে বিশেষভাবে দৃকপাত করেছে, উন্নয়নের জন্য ৪০ বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে।

Reneta

আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে, তা বোঝার জন্য পদ্মাসেতুকে শক্তিশালী উদাহরণ হিসেবে বর্ণনা করেছে নিউজউইক। তারা বলছে: সম্প্রতি উদ্বোধন হওয়া ৩.৭ কিলোমিটারের সড়ক ও রেল পথ সম্বলিত পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের অনুন্নত অঞ্চলকে (দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চল) রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করেছে। পূর্বাভাস রয়েছে সেতুর সুফল হিসেবে দেশের জিডিপি ১.২৩ শতাংশ উর্ধ্বমুখী প্রবৃদ্ধি অর্জন করবে।

‘বাংলাদেশ সরকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অংশদারিত্বের ভিত্তিতে বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্ট করছে। বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানাচ্ছে। রপ্তানি আয় বৃদ্ধিতেও বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়েছে: বাংলাদেশ তৈরি পোশাকের পাশাপশি চামড়া, পাট, আইটি পরিষেবা, ঔষধ এবং কৃষিপণ্য রপ্তানি করে থাকে। এশিয়ান উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে ২০২২ সালে ৬.৯ এবং ২০২৩ সালে বাংলাদেশ ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে।

পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলছে: সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্মুক্ত অর্থনীতি এবং প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা লয়েডস ব্যাংকের মতে এর কারণ হচ্ছে-‘নেতিবাচক ভুল ধারণা।’

লয়েডস-এর বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের  ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, মানুষের অর্থনৈতিক অবস্থা, ব্যক্তি-খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধি, শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সহজ বিনিয়োগ পরিবেশের (আইন) প্রেক্ষাপট পর্যলোচনা করে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে নিউজউইকের প্রতিবেদনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজউইকবাংলাদেশবাংলাদেশ সরকারবাংলাদেশের উন্নয়নশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT