চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই দম্পতির গল্প যেন রুপালি পর্দার চেয়েও গভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় যতটাই ভয়ংকর, বাস্তব জীবনে ঠিক ততটাই শান্ত ও পারিবারিক। তার দীর্ঘ ক্যারিয়ারের নেপথ্যে যে মানুষটি নীরবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি তার স্ত্রী জোবায়দা রব্বানী মিতা। ভালোবাসা, ত্যাগ আর অগাধ বিশ্বাসে গড়া এই দাম্পত্যের গল্প যেন রুপালি পর্দার চেয়েও গভীর!

মিশা–মিতার সম্পর্কের শুরুটা সহজ ছিলো না! দু’জনের ভালোবাসার বিয়ে প্রথমদিকে পরিবারের সম্মতি পায়নি। তবুও বিশ্বাস আর সাহসকে সম্বল করে ১৯৯৩ সালে তারা গাঁটছড়া বাঁধেন। বিয়ের চার–পাঁচ মাস না যেতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হন মিতা। ‘আশা-ভালোবাসা’ ছবির শুটিংয়ে ১৭ দিনের জন্য আউটডোরে চলে যান মিশা। আর ঢাকায় থেকে নতুন সংসার, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আর অজানা গৃহস্থালির দায়িত্ব- সবকিছু একসঙ্গে সামলাতে হয় মিতাকে।

কথা বলছেন অভিনেতা মিশা সওদাগরের স্ত্রী মিতা

সেই সময়ের কথা স্মরণ করে মিতা জানান, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, রান্নাবান্না কিছুই পারতেন না। নতুন সংসার নিয়ে একা থাকা, স্বামীকে না পাওয়া; সব মিলিয়ে সময়টা ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তবুও অভিযোগ নয়, বরং সেই দিনগুলোই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে মনে করেন তিনি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিশা সওদাগর হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের একজন। এমন দিনও গেছে, ডে-নাইট মিলিয়ে চার–পাঁচটি ছবির শুটিং করেছেন তিনি। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও মিতার মনে কখনও সন্দেহ বা অভিযোগ জন্ম নেয়নি। তিনি কখনও জানতে চাননি কোন ছবির শুটিং, কে নায়ক বা নায়িকা।

মিতার ভাষায়,“সে এত নায়িকার সাথে শুটিং করেছে কখনও আমার জেলাস ফিল হয়নি। কারণ, আমি জানি মিশা চরিত্রবান, সৎ মানুষ। সে তার কাজকে সম্মান করে, মানুষকে ভালোবাসে। সে তার স্ত্রী সন্তান ও পরিবারকে সম্মান করে।”

স্ত্রী ও সন্তানদের সাথে মিশা

মিতা মনে করেন, তাদের সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। সকালবেলা শুটিংয়ে বেরিয়ে মধ্যরাতে মিশা যখন ঘরে ফেরেন, তখনও তিনি ধৈর্য নিয়ে অপেক্ষা করেন। মিতার ভাষ্য, “আসলে আমাদের মধ্যে শুরু থেকে আজও বিশ্বাসটা অনেক মজবুত। সকালে যখন মিশা শুটিং থেকে বের হয়, এরপর থেকে সে ঘরে ফেরে মধ্যরাতে, আমি প্রতি মুহূর্তেই তার জন্য অপেক্ষায় থাকি।”

Reneta

দীর্ঘ তিন দশকের দাম্পত্যে এই বিশ্বাসই তাদের শক্তি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে সন্তান। ক্যারিয়ারের প্রতিটি সাফল্যের পেছনে স্ত্রীর অবদানের কথা অকপটে স্বীকার করেন মিশা সওদাগর। নানা সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে গর্ব করতে দেখা যায় তাকে।

মিশা–মিতার প্রেমকাহিনি তাই কেবল তারকাদের গল্প নয়; এটি পারস্পারিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া আর নিঃশর্ত বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়মিতামিশামিশা সাওদাগররূপালী পর্দালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT