পরিবেশ

দেশের ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

ঝড়ের পূর্বাভাসের জন্য আকাশে কালো মেঘ ও ঝড়ের বাতাসের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে ঝড়ের পূর্বাভাসের জন্য কালো মেঘের আকাশ ও ঝড়ের বাতাসের চিহ্ন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয়:ঝড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…