চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বালুচর সৈকত ও সমুদ্রের ধূসর আকাশের নিচে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চল খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেটের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যত্র ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Banglabid

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ অঞ্চলআবহাওয়া অধিদপ্তরঝড়পরিবেশপূর্বাভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

জুলাইকে কলঙ্কিত করতেই ‘মব’ শব্দের আমদানি

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT