বাংলাদেশ

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, হজ যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা ইমিগ্রেশন ও প্রি-ডিপারচার সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় পাঁচটি পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ (৭ এপ্রিল) মঙ্গলবার সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ: হজক্যাম্পের সামনে আন্ডারপাসের কার্যক্রম চলমান থাকায় হজক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত হজযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে একটি ‘ডেডিকেটেড ট্রাফিক রুট’ পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, হজক্যাম্পের অভ্যন্তরে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় একটি সুসজ্জিত মেডিক্যাল সেন্টার পরিচালনা করা হবে। উক্ত সেন্টারে ১৯ জন চিকিৎসক (পুরুষ-১০ ও মহিলা-৯); উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার-১২ জন; সিনিয়র স্টাফ নার্স-১৪ জন এবং স্যানিটারি ইন্সপেক্টর-৪ জন নিয়োজিত থাকবেন। এছাড়া গুরুতর অসুস্থদের দ্রুত স্থানান্তরের জন্য সার্বক্ষণিক এম্বুলেন্স নিয়োজিত রাখা হবে। অর্থাৎ হজযাত্রী তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ওই মেডিকেল সেন্টার থেকে নিতে পারবেন।

তিনি জানান, হজযাত্রীদের তাৎক্ষণিক অভিযোগ বা পরামর্শের জন্য ‘১৬১৩৬’ কল সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিষয়:ধর্মমন্ত্রী হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…