গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া নামের ৭ বছরের এক শিশু কন্যাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে সৎ মা ইশা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশুর পরিবার জানায়, বিকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশু রাফিয়াকে ডেকে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে তার সৎ মা। এ ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং সৎ মা ইশা বেগমকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ইশা বেগমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মরদেহের ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








