চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবস্থা, বিক্ষোভে নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া দ্বীপে নির্বাচনের নিয়ম পরিবর্তন করার জন্য প্যারিসের নেয়া পদক্ষেপের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা। ৩ দিনের বেশি সময় ধরে চলা এই দাঙ্গায় এখন পর্যন্ত নিহত হয়েছেন পুলিশসহ ৪ জন। এই ঘটনায় অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ১৪ মে নিউ ক্যালেডোনিয়ার আঞ্চলিক ভোটাধিকার নিয়ে একটি নতুন আইন পাস করেছে ফ্রান্স সরকার। নতুন আইন অনুযায়ী, নিউ ক্যালিডোনিয়ায় যেসব ফরাসি নাগরিক ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন, তারা সেখানকার প্রাদেশিক নির্বাচনে ভোট দেয়ার অধিকার পাবেন।

আর এই আইনের বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছেন নিউ ক্যালেডোনিয়ার অধিবাসীরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তাদের দাবি, বিতর্কিত আইনটি অবিলম্বে বাতিল করতে হবে। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আইন বাতিলের দাবি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শতাধিক লোককে গ্রেপ্তার করার পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। করণীয় ঠিক করতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্সের মন্ত্রিসভা। কর্তৃপক্ষকে জমায়েত নিষিদ্ধ করার এবং দ্বীপের চারপাশে চলাফেরা বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে নিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরুরি অবস্থাফ্রান্সবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT