চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ঢাকা-১৭ উপনির্বাচনে হামলা প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষণে প্রেসিডেন্টের মুখোমুখি প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার বিষয়ে প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্র সফররত শামীম ওসমানের সঙ্গে বাকবিতণ্ডা ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি কর্মীর নোয়াখালীর বাড়িতে হামলার বিষয়ও উঠে আসে আলোচনায়।

স্থানীয়সময় সোমবার (১৭ জুলাই) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

হিরো আলমের ওপর হামলা ও বিএনপি নেতার বাড়িতে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতির ওপরে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো। আমি বলবো, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’

Banglabid

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছি, সহিংসতার যেকোনো ঘটনা বিশদভাবে, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করতে। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

শামীম ওসমানের সঙ্গে বাকবিতণ্ডার সূত্রে বিএনপি নেতার বাড়িতে হামলার বিষয়ে ম্যাথিউ মিলার প্রশ্নকারী সাংবাদিককে বলেন, ‘আমি আবারও বলছি, যে ধরনের হামলার কথা বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় এর কোনো জায়গা নেই।’

এর আগে ব্রিফিংয়ে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিংকেন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা ও রাষ্ট্রদূতদের অনুমোদনে সিনেট কর্তৃক দীর্ঘসূত্রিতা অবসানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এবং পাসপোর্ট ও ভিসা জটিলতা অবসানে তার প্রশাসনের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্টেট ডিপার্টমেন্টহিরো আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিদের লিগ থেকে সৌদি লিগকে ‘বেশি ভালো’ বললেন রোনালদো

পরবর্তী

ডাকাতকে চিনে ফেলায় বাবা-ছেলেকে কুপিয়ে আহত

পরবর্তী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছবি, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকাতকে চিনে ফেলায় বাবা-ছেলেকে কুপিয়ে আহত

নদ-নদীর পানি কমে গেছে, নদীর পাড়ে ছোট ছোট ঘর ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT