চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের কাছে ওয়াসিমই সেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে ওয়াসিমের দুর্দান্ত পারফরম্যান্সের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্ক এবং ওয়াসিম

ব্রিসবেন টেস্টে বল হাতে আগুন ঝরাচ্ছেন মিচেল স্টার্ক। প্রথম দিনে ১৯ ওভার বল করে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছেন ৩৫ বর্ষী অস্ট্রেলিয়া ব্যাটার। তাতেই পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের একটি রেকর্ড ছাড়িয়ে যান। টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এখন স্টার্ক (৪১৮)। এতদিন রেকর্ডটি ছিল ওয়াসিম আকরামের (৪১৪)। অনন্য কীর্তি গড়ার পরও নিজেকে সেরা বলতে নারাজ স্টার্ক। জানালেন, তার কাছে এখনও ওয়াসিম আকরামই সেরা।

১০২তম টেস্টে নেমে রেকর্ড গড়েছেন স্টার্ক । এর আগে পার্থে প্রথম টেস্টে ১০ উইকেট নেন। ব্রিসবেনে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন বাঁহাতি পেসার। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন জানান তিনি।

‘আমি নিজেকে সেরা বলব না। ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার মতে, সে এখনও বাঁহাতি বোলারদের শীর্ষে। অবশ্যই তিনি সবার শীর্ষে যারা এখনও খেলছেন। তাই এটাই আসল আলোচনা বিষয়। আমি কেবল কিছু উইকেট নেয়ার চেষ্টা করব।’

Banglabid

ম্যাচের আগেই অবশ্য ওয়াসিম বলেছিলেন, ‘এই মুহূর্তে, স্টার্ক বিশ্ব ক্রিকেটের এক নম্বর বোলার এবং সকল ধরণের ক্রিকেটে তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন। সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে, সে যোগ্য একজন মানুষ এবং একজন যোগ্য চ্যাম্পিয়ন।’

‘আমি আসলে এই মানুষটির জন্য সত্যিই গর্বিত। সে তার দলের জন্য এবং ক্রিকেটের জন্য অসাধারণ কিছু করেছে। বিশ্বে অনেক তরুণ আছে যারা কেবল মিচেল স্টার্ক হতে চায়। তার মধ্যে প্রচুর ক্রিকেটীয় প্রতিভা আছে। আমার মনে হয় সে ৫০০টি টেস্ট উইকেট পাবে। সে একজন গ্রেট এবং শীর্ষস্থানীয় ফাস্ট বোলারদের মধ্যে একজন।’

ব্রিসবেনে প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অতিথি অধিনায়ক বেন স্টোকস। ৭৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ গড়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। এ দিন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও ক্যারিয়ারের ৪০তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুট। ১৫ চার ও এক ছক্কায় ২০২ বলে অপরাজিত আছেন ১৩৫ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়াসিমটেস্টলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT