কর্পোরেট নিউজ

চট্টগ্রামে স্টার সিরামিক্সের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

চট্টগ্রামে স্টার সিরামিক্সের ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে স্টার সিরামিক্সের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন উপলক্ষে একত্রিত অতিথি ও কর্মীদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রিমিয়াম ডিজাইন ও আন্তর্জাতিক মানের টাইলস ও স্যানিটারিওয়্যার সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের ছোট পুল, হালিশহর এলাকায় চালু হলো স্টার সিরামিক্সের ফ্যাক্টরি আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার সিরামিক্স লিমিটেডের হেড অব সেলস মো. ওবাইদুল হক, প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সমন্বয়কারী কর্মকর্তা ইঞ্জি. মো. ইমরানুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মো. জয়নাল আবেদীনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার, রিটেইলার ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিগণ।

উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যে চলছে ৭০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড় দিয়েছে স্টার সিরামিক্স।

প্রতিষ্ঠানটি জানায়, দেশের টাইলস ও স্যানিটারিওয়্যার উৎপাদন শিল্পে অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান স্টার সিরামিক্স লিমিটেড সবসময়ই পণ্যের গুণগত মান, নান্দনিকতা ও গ্রাহকসেবা নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয়:শুভ উদ্বোধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…