রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান করছেন কয়েক ব্যক্তি। অবস্থান নেওয়া ব্যক্তিরা বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে অবস্থান করছেন তারা। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা যাবেন না। পরিস্থিতি মোকাবেলায় বঙ্গভবনের সামনের সড়কে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






