বিনোদন

‘তীর্থযাত্রী’ নাটকের মঞ্চায়ন

নাটকের rehearsals with actors on stage in a rehearsal hall. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতারা, বিভিন্ন চরিত্রে অভিনয়রত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক থেকে ঢাকার মঞ্চে তৌকির আহমেদের নির্দেশিত নাটক ‘তীর্থযাত্রী’ গত মার্চ মাসে সফলতার সাথে মঞ্চায়ন হয়। দেশে এসে ৮ জুন নাটকটির মহড়া শুরু করেন, ১ দিনের সফল ক্যাম্প ও ওয়ার্কশপসহ মহড়া শেষে মঞ্চে আনার সার্বিক প্রস্তুতি চলছে।

আগামী আগস্ট মাসের ২, ৩ এবং ৪ তারিখ শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে এটি প্রদর্শনী হবে বলে নির্দেশক নিশ্চিত করেছেন। তৌকির আহমেদ নাট্যকেন্দ্র দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা, নাটকটি লিখেছেন, হুমায়ুন কবির আর নাট্যরূপ দিয়েছেন, হুমায়ুন কবির ও তৌকির আহমেদ নিজে, তৌকির আহমেদ এর আগে দর্শক নন্দিত ‘হয়বদন’, ‘ প্রতিসরণ’ এবং নিউইয়র্কে ‘ইচ্ছামৃত্যু’ নাটকের মঞ্চায়ন করেছেন, যা এখনও নাট্যপ্রেমিদের মনে দাগ কেটে আছে।

‘তীর্থযাত্রী’ নাটকটির গরে উঠে এসেছে যুদ্ধ শেষে ক্লাব অফার তিন সৈনিক নাম থাকে বিরান প্রান্তরে। তাদের কোনো যাবার জায়গা নেই, যুদ্ধে সব হারিয়েছে তারা। এই ভিন্ন তিনজন মানুষ অবতীর্ণ হন এক যাত্রায়, তাদের লক্ষ্য জীবনের মানে খুঁজে পাওয়া।

মাঠ প্রান্তর পাহাড় নদী পেরিয়ে তারা হেটে চলে, নতুন মানুষ নতুন স্থান নতুন রীতি তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির সুবে উন্নীত করে। তাদের তর্কও এগিয়ে চলে জীবন মৃত্যু, জয়-পরাজয়, ভালো-মন্দ, জ্ঞান জ্ঞানের গর্ব, স্বাধীনতা বা অধিকার, শান্তি সংঘাত সব কিছুই উঠে আসে তাদের তর্কে। কিন্তু শেষ হয় না তাদের পথ চলা। তাদের এই পথচলা যেন আমাদেরই জীবনজিজ্ঞাসা আমর সবাই যেন সেই তীর্থযাত্রী।

বিষয়:তীর্থযাত্রী তৌকির আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…