চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সেন্ট মার্টিন দ্বীপের আকাশ থেকে সুন্দর দৃশ্য, সমুদ্র ও দ্বীপের মিলনস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রায় নয় মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোরভাবে মানতে হবে সরকারের জারি করা ১২টি নির্দেশনা।

আজ (১ নভেম্বর) শনিবার থেকে অনলাইনে নিবন্ধন করে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন সেন্ট মার্টিনে। গত বছরের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। উখিয়ার ইনানী থেকে কোনো জাহাজ চলাচল করবে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএকে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে নির্ধারিত সীমায় পর্যটন চালুর জন্য।

ভ্রমণের ১২ নির্দেশনা

Banglabid

১. বিআইডব্লিউটিএ ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলাচল করতে পারবে না।
২. পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট নিতে হবে।
৩. নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাতে থাকা নিষিদ্ধ।
৪. ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটক রাত্রিযাপনের সুযোগ পাবেন।
৫. ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
৬. প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।
৭. রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ।
৮. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
৯. কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্য ক্ষতি করা যাবে না।
১০. সৈকতে কোনো মোটরচালিত যান চলবে না।
১১. পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
১২. একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহনে নিরুৎসাহিত করা হয়েছে; পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্ট মার্টিন আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং হোটেল-মোটেল ব্যবসায় প্রাণ ফিরবে। তবে পরিবেশবিদদের মত, নির্দেশনাগুলো সঠিকভাবে মানা না হলে প্রবালদ্বীপটির অস্তিত্ব আবারও হুমকিতে পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ অধিদপ্তরসেন্ট মার্টিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুমায়ূন ভক্তদের প্রতি যে আহ্বান জানালো শিল্পকলা

পরবর্তী

আবারও বগুড়ায় ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট: তামিম

পরবর্তী
তামিম ইকবাল বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বগুড়ায় ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট: তামিম

প্রাচীন মিশরীয় সমাধি ও ফারাও তুতানখামেনের মূর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সম্পূর্ণ রূপে প্রদর্শিত ফারাও তুতানখামেনের সমাধি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT