চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

রাসেল মাহমুদরাসেল মাহমুদ
৮:৪৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
জনপদ, মুন্সীগঞ্জ
A A

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মুন্সিগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নীরব আহমেদ নামের ১ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজাররা। নিহত নীরব লৌহজং পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে।

তিনি শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন বখাটে এক ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় নিহত নীরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেওয়ার সময় নীরব ও তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা চালায় ইভটিজাররা। এ সময় নীরবকে ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে তারা। পরে স্থানীয়রা নীরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষরা নীরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভটিজিংয়ের প্রতিবাদপরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যামুন্সিগঞ্জের শ্রীনগরলৌহজং পাইলট উচ্চবিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT