চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
নির্মল হাসি সহ যুবক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

রোববার (২৭এপ্রিল) দেড়টার দিকে উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাঈমের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলাম। বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় তারা বসবাস করেন।

ঢাকা মেডিকেলে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল বলেন, তারা উত্তর হাই স্কুলের শিক্ষার্থী। সেখান থেকে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল।

সেসময় ঢাকা গামী একটি বিআরটিসি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। পরে স্থানীয়রা একটি ট্রাকটি জব্দ করলেও কৌশলের চালক পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে সহপাঠিরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানায় উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরাএসএসসি পরীক্ষার্থী নিহতট্রাকের ধাক্কাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালনাঈম
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT