চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবলিগে গিয়ে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাঈদ পান্থ সাঈদ পান্থ
১২:৪১ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিল মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় মৃতের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের লাশ দাফন করা হয়।

কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো। বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিল সবার বড়।

নাহিয়ানের মামা কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে গত শনিবার (২৪ মে) নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়।

তিনি জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের সাথীদের সাথে ছিল কাজী নাহিয়ান। গতকাল যোহর নামাজের আগে কয়েকজন সাথীদের সাথে পাশের নদীতে গোসল করতে যায় নাহিয়ান। এসময় সাতার না জানা নাহিয়ান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

সন্ধ্যার পর নাহিয়ানের লাশ তার শিক্ষাপ্রতিষ্ঠান টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসলে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের আর্তনাদে ওই এলাকার আকাশ-বাতাস ভাড়ি হয়ে ওঠে। পরে সেখানে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি বরিশালের বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুনদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিনেমা’ সম্পাদক ফজলুল হক-এর জন্মদিন আজ

পরবর্তী

নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে আগুন: সংস্কৃতিকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদ

পরবর্তী

নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে আগুন: সংস্কৃতিকর্মীদের ক্ষোভ ও প্রতিবাদ

বিএনপি নেতা নিহতের ঘটনায় জামায়াতের নিন্দা

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT