সৌদি আরবের জেদ্দায় এসএসসি পরীক্ষা শুরু

জেদ্দায় একটি ক্লাসরুমে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পরিবেশ শান্ত ও নিয়মিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের সাথে একযোগে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২২।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা কেন্দ্রে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৭২ জন। এদের মধ্যে ৪২ জন ছাত্র এবং ৩০ জন ছাত্রী। সময়ের পার্থক্যের কারণে জেদ্দায় পরীক্ষা শুরু হয় স্থানীয় সকাল আটটায়।
প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। সাথে ছিলেন শ্রম কাউন্সিলর এম এমদাদুল ইসলাম। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাসুদুর রহমান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






