এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উপস্থিত অতিথিরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে ব্যানার ও ফুলের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এবার সিলেটে কেন্দ্রীয় অনুষ্ঠান হয়েছে।
বন্ধুদের এই মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা থেকে সদস্যরা যোগ দেন। অনলাইনে যুক্ত হন বিদেশে থাকা বন্ধুরা।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল হক সোহেল সে সময় ছিলেন। যোগ দেন সব বিভাগ, জেলা এবং সমাজসেবা ও সংস্কৃতিসহ বিভিন্ন কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।
পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসএসসি ব্যাচ ১৯৬৮ বাংলাদেশ। সারা দিনের কর্মসূচিতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
ছবিতে দেখে নিন এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কিছু মুহূর্ত:




প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন সমাজের দুঃস্থ অসহায় মানুষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে আসছে। তাদের অনেক জনকল্যাণমুখী কার্যক্রম সমাজের সাধারণ মানুষের কাছে আদর্শ হয়ে উঠেছে। পাশপাশি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সব সময় সক্রিয় আছে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ।






