শিক্ষা

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর দ্বিতীয় ঢাকা সামিট

বাংলাদেশের এসএসসি ব্যাচ ১৯৮৬ এর সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের এসএসসি ব্যাচ ১৯৮৬ এর সদস্যরা দ্বিতীয় ঢাকা সামিটে অংশগ্রহণ করছে, যেখানে তারা একত্রিত হয়ে আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ২য় ঢাকা সামিট শুরু হয়েছে।

আজ ৮ ডিসেম্বর শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ম্যারিয়ট কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে সারাদিনের এই আয়োজনের উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও প্রেসিডেন্ট আশরাফুল হক সোহেল।

সারা দেশ থেকে ১৯৮৬ সালে এসএসসি পাস করা ব্যক্তিদের এই প্লাটফর্ম এর দ্বিতীয় ঢাকা সামিটে আলোচকরা বলেছেন, বিশাল এই নেটওয়ার্ক বন্ধুদের পাশে থাকার ক্ষেত্রে আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি করতে চায়।

ঢাকা সামিটে এসএসসি ১৯৮৬ ব্যাচের সদস্যরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর দ্বিতীয় ঢাকা সামিট এর সারা দিনের আয়োজনে ছিল শোক প্রস্তাব গ্রহণ, পরিচিতি পর্ব, কর্ম অধিবেশন, স্মৃতিচারণ, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক পর্ব ও র‌্যাফেল ড্র।

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর আহ্বায়ক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও প্রেসিডেন্ট আশরাফুল হক সোহেল বলেন, বন্ধুদের মাঝে একটি ফলপ্রসূ নেটওয়ার্ক বজায় রাখার পাশাপাশি যুগের তাল মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায় এই প্লাটফর্ম।

ঢাকা বিভাগের সভাপতি ও দ্বিতীয় ঢাকা সামিট এর আহ্বায়ক এম কামাল সেরনিয়াবাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিভাগের জেনারেল সেক্রেটারি ও দ্বিতীয় ঢাকা সামিট এর সদস্য সচিব সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্যতম এডমিন, মুখ্য সমন্বয়ক ও সদস্য সচিব মুহাম্মাদ শহীদুল্লাহ সিদ্দিকী।

বার্তা প্রেরক- মীর মাসরুর জামান রনি ০১৫৫২৩৬৫৫৪২

বিষয়:এসএসসি এসএসসি ব্যাচ ১৯৮৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…