চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষার ফল দেখার জন্য লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসেরও কম সময়ের মধ্যে চলতি বছরের দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ -৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

আজ (১০ জুলাই) বৃহস্পতিবার বেলা ২টা থেকে সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। ওয়েব সাইটেও বেলা ২টা থেকে ফল পাওয়া যাচ্ছে।

ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ  জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন।

Banglabid

এছাড়া, বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ, জিপিএ পাঁচ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।

এদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ জিপিএ পাঁচ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৯৮৪টি এবং শূন্য পাস প্রতিষ্ঠান ১৩৪টি।

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

Reneta

ওয়েব সাইট ছাড়াও নির্ধারিত শর্ট কোড এক ছয় দুই দুই দুই (১৬২২২)-তে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

যেভাবে ফল জানা যাবে

  • অনলাইন পদ্ধতি: ফল জানতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে।
  • প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানপ্রধানরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
  • এসএমএস পদ্ধতি: টেলিটক সিম ব্যবহার করে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
    SSC <space> বোর্ডের ইংরেজি প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৫
    এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফল পুনর্নিরীক্ষার সুযোগ

ফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। ১১ জুলাই (শুক্রবার) থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে এ আবেদন করা যাবে।

আবেদনের জন্য ফরম্যাট:

RSC <space> বোর্ডের নাম (ইংরেজিতে প্রথম তিন অক্ষর) <space> রোল নম্বর <space> বিষয় কোড

উদাহরণ: RSC DHA 123456 101,107 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিফল প্রকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ দূতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পরবর্তী

স্পেনে কর ফাঁকির মামলায় আনচেলত্তির কারাদণ্ড

পরবর্তী
আন্তোনিও কন্তে ফুটবল কোচ, জার্মানির ক্লাবের জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনে কর ফাঁকির মামলায় আনচেলত্তির কারাদণ্ড

ভূমিকম্পের সংকেত দেখাচ্ছে ইকো গ্রাফ, বাংলাদেশের আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লী ও আশেপাশের এলাকা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT