চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী নির্মাতা রাজামৌলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
বিনোদন
A A
নির্মাতা রাজামৌলি বাংলার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি জাপানে আয়োজিত হয় জনপ্রিয় দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘আরআরআর’র বিশেষ প্রদর্শনী। যেটিতে অংশ নিতেই বর্তমানে সপরিবারে  জাপানে অবস্থান করছেন এই নির্মাতা। কিন্তু সেই প্রদর্শনীতে অংশ নিতে গিয়েই ভয়াবহ এক অভিজ্ঞতার সাক্ষী হলেন রাজামৌলি।

জাপানে ভূমিকম্পের সাক্ষী হলেন ‘আরআরআর’ খ্যাত পরিচালক। ভূমিকম্পের বিষয়ে জাপানিরা মানসিকভাবে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকলেও রাজামৌলির কাছে বিষয়টি নতুন। আর এই পুরো বিষয়টির ওপরে আলোকপাত করেছেন পরিচালকের ছেলে এসএস কার্তিকেয়।

এক্স-এ একটি ছবি পোস্ট করেন কার্তিকেয়। সেখানে দেখা যাচ্ছে, তার হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে। ছবিটির সঙ্গে কার্তিকেয় লেখেন, ২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে।

কার্তিকেয়র বক্তব্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা তাদের জন্য সমাজমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও কেউ কেউ ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এদিকে জাপানে গিয়ে নিজের আসন্ন সিনেমার ঘোষণা দিয়েছেন রাজামৌলি। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। শোনা যাচ্ছে, কোন অরণ্য অভিযানকে কেন্দ্র করে সেই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। তবে বড় বাজেটের এই ছবির ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরআরআরএস এস রাজামৌলিজাপানভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT