চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বলিউডের কিংবদন্তী চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সামান্য ব্রেন হেমারেজের পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে খান পরিবারের পাশে দাঁড়াতে হাসপাতালে ভিড় করেন বলিউডের বহু তারকা।

দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারে সেলিম খান বহু শিল্পীর পথপ্রদর্শক ছিলেন। তাদেরই একজন শাহরুখ খান। সেলিম খান যখন হাসপাতালের বিছানায়, তখন তাঁকে নিয়ে দেয়া শাহরুখের এক পুরনো সাক্ষাৎকার আবার ভাইরাল! সেখানে কী বলেছিলেন বলিউড বাদশা?

বলিউডে যখন নবীন, সেই দুঃসময়ে সেলিম–সালমানের বাড়িতে খেতেন শাহরুখ

২০১৮ সালে সংবাদসংস্থা আইএএনএস–কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান তার শুরুর দিনের কথা স্মরণ করেন। তিনি জানান, দিল্লী থেকে মুম্বাইয়ে এসে অভিনেতা হওয়ার সংগ্রামের সময় সালমান খানের বাসায় খেতেন তিনি।

শাহরুখ বলেন,“আমি যখন প্রথম মুম্বাইয়ে আসি, তখন সালমানের বাড়িতেই খাওয়া-দাওয়া করতাম। সেলিম খানজি আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাদের কারণেই আজ আমি ‘শাহরুখ খান’ হতে পেরেছি।”

‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছিল সবার জন্য খোলা’

শুধু শাহরুখ নন, বলিউডের আরও অনেকেই বছরের পর বছর ধরে সেলিম খান ও তার পরিবারের আন্তরিকতা ও উদারতার কথা বলেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট–এ খান পরিবারের বাসভবনকে অনেকে ‘ওপেন-ডোর হাউস’ বলেই আখ্যা দেন।

Reneta

এক সাক্ষাৎকারে অভিনেতা সুরজ পাঞ্চোলি জানান, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দরজা নাকি কখনও তালাবদ্ধ থাকত না। যে কেউ যেকোনো সময় ঢুকে পড়তে পারতেন। এমনকি ফ্রিজ খুলে খাবার খেয়েও নেওয়া যেত, কেউ কিছু বলতেন না। এই উন্মুক্ত ও আন্তরিক পরিবেশই খান পরিবারকে অন্যদের থেকে আলাদা করেছে।

কেন আজও গ্যালাক্সিতেই থাকেন সালমান?

জানা যায়, সেলিম খান তার দুই স্ত্রী সালমা খান ও হেলেন, এবং ছেলে সালমান, সোহেল ও আরবাজ খানদের পরিবারসহ একই ভবনে থাকেন। ভারতের অন্যতম বড় সুপারস্টার হয়েও সালমান খান এখনও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের একটি ছোট এক-বেডরুম ফ্ল্যাটেই থাকেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমি বড় বিলাসবহুল বাংলোয় না গিয়ে বান্দ্রার এই ফ্ল্যাটেই থাকতে ভালোবাসি, কারণ আমার বাবা-মা ঠিক আমার ওপরের ফ্ল্যাটে থাকেন। ছোটবেলা থেকে যে পথ দিয়ে আসা-যাওয়া করেছি, সেটাই আমার কাছে সবচেয়ে স্বস্তির।”

সেলিম খানের অসুস্থতার খবরের মধ্যেই শাহরুখ খানের এই স্মৃতিচারণ যেন আবারও মনে করিয়ে দিল; বলিউডের সাফল্যের পেছনে শুধু প্রতিভা নয়, আছে সম্পর্ক, সহমর্মিতা আর নিঃস্বার্থ সহায়তার গল্পও।

এদিকে সেলিম খানকে হাসপাতালে দেখতে ছুটে আসতে দেখা গেছে শাহরুখ পুত্র আরিয়ানকে। যে ভিডিও এখন ভাইরাল। –দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানগ্যালাক্সিবলিউডলীলাবতি হাসপাতালশাহরুখ খানসালমা খানসালমান খানসিনেমাসুরজসেলিম খানহেলেন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT